Unit Price: ৳ 50.00 (3 x 10: ৳ 1,500.00)
Strip Price: ৳ 500.00

নির্দেশনা

  • অস্টিওপোরোসিস
  • অস্টিওআর্থাইটিস
  • অস্টিওম্যালাসিয়া
  • অস্টিওপেনিয়া
  • রিউমাটয়েড আর্থ্রাইটিস
  • হাড় এবং জয়েন্টর সুস্বাস্থ্য

বিবরণ

আনডিনেচার্ড কোলাজেন ।। হল একটি প্রোটিন যা কার্টিলেজ, হাড় ও অন্যান্য ধরণের কানেক্টিভটিস্যুর উপাদান। কোলাজেন ।।, অন্যান্য কোলাজেনের মত ৩টি অ্যামিনো এসিড: গ্লাইসিন, প্রোলিন এবং হাইড্রোক্সি প্রোলিন, যা ট্রিপল হেলিক্স নামে পরিচিত।

আনডিনেচার্ড কোলাজেন ।। হল একটি পুষ্টিকর সম্পূরক যা চিকেন স্টার্নামের কার্টিলেজ থেকে নিম্ন তাপমাত্রায়, উৎসেচকবিহীন পেটেন্টেড উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে উৎপন্ন করা হয় যাতে এর প্রকৃত ট্রিপল হেলিক্স আণবিক গঠন ও জৈবিক ক্রিয়াকলাপ অবিকৃত থাকে।

বস্তুয়েলিক এসিড হল বসিলিয়া সেরাটার সক্রিয় উপাদান যার প্রদাহজনিত রোগের উপশমের ক্ষেত্রে উল্লেখযোগ্য ফার্মাকোলজিক্যাল ক্রিয়াকলাপ রয়েছে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনক রোগে। গবেষণায় দেখা গেছে থ্রি-ও-এসিটাইল-11-কিটো-বিটা-বস্তুয়েলিক এসিড (AKBA), বসিলিয়া সেরাটার নির্যাসে উপস্থিত, যার 5-লিপোক্সিজেনেজের উপর (5-LOX) শক্তিশালী প্রতিরোধমূলক প্রভাব রয়েছে।

হায়ালিউরোনিক এসিড জলের সাথে ভালোভাবে আবদ্ধ হয়ে, একটি ঘন, জেলির ন্যায় তৈরি করে। এই ঘন তরল লুব্রিকেশন প্রদান করে এবং শক অ্যাবজর্বার হিসাবে জয়েন্টে কাজ করে। কার্টিলেজ এবং হাড়ের বৃদ্ধি: হায়ালিউরোনিক এসিড নতুন কোষ গঠন এবং টিস্যুর বৃদ্ধিকে ত্বরান্বিত করে জয়েন্টের কার্টিলেজ এবং হাড়ের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। প্রদাহ হ্রাস; হায়ালিউরোনিক এসিড আঘাত বা টিস্যু ক্ষয়ের কারণে জয়েন্টের প্রদাহ এবং ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্ট্রেস-প্ররোচিত কনড্রোসাইট অকার্যকারিতাকে প্রতিরোধ করতে সহায়তা করে। এটি পুরো শরীরে বৃদ্ধি এবং মেরামতের জন্য প্রয়োজন হয় যার মধ্যে কোলাজেন গঠনও অন্তর্ভুক্ত; যা ত্বক, টেন্ডন, লিগামেন্ট এবং রক্তনালী তৈরিতে ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

কোলাজেন ।। একটি অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যা একটি অটোইমিউন প্রতিক্রিয়া সৃষ্টি করে সাইটোকাইন নামক প্রদাহ-বিরোধী কোষ-সংকেত প্রোটিনের উৎপাদনকে উদ্দীপ্ত করে। আনডিনে-চার্ড কোলাজেন ।। এর একটি অনন্য কর্মপ্রণালী রয়েছে। আনডিনেচার্ড কোলাজেন ।। এর অণুতে এপিটোপস নামক সক্রিয় স্থান থাকে যা ওরাল টলারেন্স প্রক্রিয়াকে ট্রিগার করে। ওরাল টলারেন্স প্রক্রিয়ার মাধ্যমে, আনডিনেচার্ড কোলাজেন ।। এর এক্টিভ এপিটোপস্ কোলাজেন-নির্দিষ্ট নিয়ন্ত্রক টি-কোষ মুক্ত করার জন্য ক্ষুদ্রান্ত্রের পেয়ার'স প্যাচ (লিম্ফয়েড টিস্যু) এর সাথে ক্রিয়া করে। কোলাজেন-নির্দিষ্ট নিয়ন্ত্রক টি-কোষগুলি তখন জয়েন্টে স্থানান্তরিত হয় এবং টি-কোষের মুক্তি রোধ করে। টি-কোষের মুক্তি রোধ করায় জয়েন্টের কার্টিলেজে ম্যাক্রোফেজ দ্বারা কোলাজেন ভাঙ্গনের জন্য দায়ী কোলাজেনেস এনজাইমের নিঃসরণকে বাধা দেয়। এটি প্রদাহজনক সাইটোকাইনের উৎপাদনকেও ধীর করে দেয় যার ফলে প্রদাহ হ্রাস পায়, জয়েন্টের কার্টিলেজের ক্ষয় বন্ধ হয় এবং কার্টিলেজের পুনর্নির্মাণকে ত্বরান্বিত করে। আনডিনেচার্ড কোলাজেন ।। জয়েন্টের কার্যকারিতা, গতিশীলতা এবং নমনীয়তা বৃদ্ধি করে এবং ভালো নাড়াচাড়ার জন্য হাঁটুর প্রসারণ ১০% পর্যন্ত উন্নীত করে। এটি কঠোর ব্যায়ামের কারণে জয়েন্টের ব্যথাও উপশম করে। চিকেন কোলাজেনে কনড্রয়েটিন এবং গ্লুকোসামিনও রয়েছে যা তরুণাস্থি পুননির্মাণে সহায়তা করে। বসিলিয়া সেরাটার রেজিন অংশে মনোটারপেন, ডাইটারপেন, ট্রাইটারপেন, টেট্রাসাইক্লিক ট্রাইটারপেন এসিড এবং চারটি প্রধান পেন্টাসাইক্লিক ট্রাইটারপেন এসিড রয়েছে যেমন বিটা-বোসওয়েলিক অ্যাসিড, অ্যাসিটাইল-বিটা-বোসোয়েলিক অ্যাসিড, 11-কিটো-বিটা-বোসওয়েলিক এসিড এবং অ্যাসিটাইল-11-কিটো-বিটা-বোসওয়েলিক এসিড, যা প্রো-ইনফ্লামেটরি এনজাইমগুলির প্রতিরোধের জন্য দায়ী। হায়ালিউরোনিক এসিড CD-44 রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে, প্রো-ইনফ্লামেটরি সংকেত হ্রাস করে, লুব্রিকেশন এবং শক অ্যারজর্বশন ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সি প্রোলিনের হাইড্রোক্সিলেশন, প্রোকোলাজেন সংশ্লেষণ এবং হাড়ের খনিজ উপাদানের ঘনত্ব বৃদ্ধি করে।

মাত্রা ও সেবনবিধি

১-২টি ক্যাপসুল প্রতিদিন বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুসারে।

প্রতিনির্দেশনা

এই সংমিশ্রণটি আনডিনেচার্ড কোলাজেন II, হায়ালিউরোনিক এসিড, ভিটামিন সি ও বসিলিয়া সেরাটা এক্সট্র্যাক্টের প্রতি জানা অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

আনডিনেচার্ড কোলাজেন II, হায়ালিউরোনিক এসিড, ভিটামিন সি ও বসিলিয়া সেরাটা এক্সট্র্যাক্ট সুপারিশকৃত মাত্রায় ভালোভাবে সহনশীল। পার্শ্ব প্রতিক্রিয়া বিরল এবং কারও কারও পেটের সমস্যা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা এবং স্তন্যদানের ক্ষেত্রে আনডিনেচার্ড কোলাজেন II, হায়ালিউরোনিক এসিড, ভিটামিন সি ও বসিলিয়া সেরাটা ব্যবহার এর ক্ষেত্রে পর্যাপ্ত বা বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়নি।

থেরাপিউটিক ক্লাস

Drugs for Osteoarthritis, Herbal and Nutraceuticals

সংরক্ষণ

৩০°সেঃ তাপমাত্রার উপরে সংরক্ষণ করবেন না। আলো থেকে দূরে, শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: Radiflex Rapid 40 mg Capsule
Thanks for using MedEx!
How would you rate your experience so far?