Ear Drop

এনপিএইচ কানের ড্রপ

(১০ মিগ্রা+৩৪০০ ইউনিট+১০০০০ ইউনিট)/মিলি
5 ml drop: ৳ 60.23

নির্দেশনা

হাইড্রোকোর্টিসোম, নিওমাইসিন সালফেট এবং পলিমিক্সিন বি কানের ড্রপ ব্যাকটেরিয়াজনিত কানের ইনফেকশনের (সংক্রমণ) চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অন্য কোনো ধরনের কানের ইনফেকশনে কাজ করবে না। যেকোনো অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যবহার এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

ফার্মাকোলজি

পলিমিক্সিন বি সালফেট এবং নিওমাইসিন সালফেট অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। এগুলো কানের ইনফেকশন তৈরি করা জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস করে।এই কম্বিনেশনে থাকা জীবাণুনাশক উপাদানগুলো নির্দিষ্ট কিছু সংবেদনশীল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য যুক্ত করা হয়েছে। নিওমাইসিন সালফেট এবং পলিমিক্সিন বি সালফেট একত্রে নিম্নলিখিত অণুজীবগুলোর বিরুদ্ধে কার্যকর হিসেবে বিবেচিত: Staphylococcus aureus, Escherichia coli, Haemophilus influenzae, Klebsiella-Enterobacter প্রজাতি, Neisseria প্রজাতি এবং Pseudomonas aeruginosa। তবে এই ড্রপটি Serratia marcescens এবং স্ট্রিপ্টোকক্কাই (যেমন- Streptococcus pneumoniae) ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পর্যাপ্ত কাজ করে না।

হাইড্রোকোর্টিসোম স্টেরয়েড জাতীয় ওষুধ। এটি ইনফেকশনের কারণে হওয়া ফোলাভাব এবং অস্বস্তি/জাপসা ভাব কমাতে সাহায্য করে। হাইড্রোকোর্টিসোম বিভিন্ন উপাদানের প্রতি শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া কমিয়ে দেয়, যার ফলে ক্ষত নিরাময় বা শুকানো কিছুটা বিলম্বিত হতে পারে। যেহেতু হাইড্রোকোর্টিসোম ইনফেকশনের বিরুদ্ধে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে, তাই বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর সাথে একটি সহযোগী অ্যান্টিমাইক্রোবিয়াল (জীবাণুনাশক) ওষুধ ব্যবহার করা হতে পারে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক এবং ৩ বছরের বেশি বয়সী শিশুদের জন্য: আক্রান্ত কানে ৩ ফোঁটা করে দিনে সর্বোচ্চ ৪ বার, মোট ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। আপনার চিকিৎসক যেভাবে ড্রপের কোর্সটি সম্পন্ন করতে বলেছেন, তা সম্পূর্ণ শেষ করুন।

ব্যবহার বিধি-
  • প্রতিবার ব্যবহারের আগে বন্ধ বোতলটি আলতোভাবে ঝাঁকিয়ে নিন।
  • কান ভালো করে পরিষ্কার এবং শুকিয়ে নিন।
  • পরিষ্কার করার সময় কোনো সাবান ব্যবহার করবেন না, কারণ এটি ওষুধের কার্যকারিতা বন্ধ করে দিতে পারে।
  • এই ড্রপটি কোনোভাবেই চোখে দেবেন না।

ঔষধের মিথষ্ক্রিয়া

স্নায়ু, কান বা কিডনির জন্য ক্ষতিকারক (neurotoxic, ototoxic or nephrotoxic) অন্য ওষুধের সাথে এটি ব্যবহার করলে ক্ষতিকর প্রভাব আরও বেড়ে যেতে পারে। যদি শরীরে উল্লেখযোগ্য পরিমাণে নিওমাইসিন শোষিত হয়, তবে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টগুলির সাথে ব্যবহারে পেশীর কার্যকারিতা ব্যাহত (neuromuscular blockade) হতে পারে এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়তে পারে।

প্রতিনির্দেশনা

নিম্নলিখিত বিষয়গুলো থাকলে এই ড্রপ ব্যবহার করা যাবে না:
  • যদি আপনার পলিমিক্সিন বি সালফেট, নিওমাইসিন সালফেট, হাইড্রোকোর্টিসোম বা এই ড্রপের অন্য কোনো উপাদানের প্রতি অ্যালার্জি (অতিরিক্ত সংবেদনশীলতা) থাকে।
  • যদি অ্যামিনোগ্লাইকোসাইড জাতীয় অ্যান্টিবায়োটিক যেমন-ফ্রেমাইসেটিন, কানামাইসিন বা জেন্টামাইসিনের প্রতি অ্যালার্জি থাকে।
  • যদি আপনার কানের পর্দা ছেঁড়া থাকে।
  • যদি আপনার কানে কোনো ভাইরাল, ফাঙ্গাল (ছত্রাকজনিত) বা যক্ষ্মা (TB) ইনফেকশন থাকে।
  • ৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে।

পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের ব্যবহারে খুব কম ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে:
  • কানের অবস্থা ভাল হওয়ার পরিবর্তে আরও খারাপ হওয়া।
  • কান লাল হয়ে যাওয়া, চামড়া ওঠা বা আঁশের মতো হওয়া এবং চুলকানি হওয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করে থাকেন, তবে এই ড্রপটি ব্যবহার করবেন না। এই ওষুধটি ব্যবহারের সময় শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে না।

সতর্কতা

আপনার যদি কিডনির সমস্যা থাকে তবে সতর্ক হতে হবে। এছাড়া বহিকর্ণে (outer ear) দীর্ঘদিন ধরে কোনো ইনফেকশন থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Ophthalmic steroid - antibiotic combined preparations, Ophthalmic Steroid preparations

সংরক্ষণ

শিশুদের নাগাল এবং দৃষ্টির বাইরে রাখুন। ২৫° সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সংরক্ষণ করবেন না। আলো থেকে দূরে রাখতে ড্রপটি মূল কার্টনের (প্যাকেটের) ভেতরে সংরক্ষণ করা উচিত।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?