200 ml bottle:
৳ 54.20
নির্দেশনা
ম্যাগালড্রেট বদহজম বা ডিসপেপসিয়া, বুক জ্বালাপোড়া, অতিরিক্ত অম্লতা বা অ্যাসিড ইনডাইজেশন, টক ঢেকুর ওঠা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, হায়াটাল হার্নিয়া এবং পেট ফাঁপা বা গ্যাস হওয়া থেকে মুক্তি পেতে নির্দেশিত। এছাড়া পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস (পাকস্থলীর প্রদাহ) এবং ইসোফেজাইটিস (অন্ননালীর প্রদাহ) সংক্রান্ত অতিরিক্ত অম্লতার চিকিৎসায়ও এটি নির্দেশিত। প্রয়োজনে শিশুদের ক্ষেত্রেও ম্যাগালড্রেট ব্যবহার করা যেতে পারে।
ফার্মাকোলজি
ম্যাগালড্রেট হলো একটি হাইড্রোক্সিম্যাগনেসিয়াম অ্যালুমিনেট কমপ্লেক্স যা পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে এলে দ্রুত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এ রূপান্তরিত হয়। এগুলো শরীর দ্বারা খুব সামান্য পরিমাণে শোষিত হয়, যার ফলে এটি দীর্ঘসময় ধরে পাকস্থলীতে অ্যান্টাসিডের কার্যকারিতা প্রদান করে।
মাত্রা ও সেবনবিধি
মৃদু পাকস্থলীর গোলযোগ ও গ্যাস্ট্রাইটিস: ১-২টি ট্যাবলেট অথবা ১-২ চা চামচ সাসপেনশন; খাবার গ্রহণের ১-২ ঘণ্টা পর, অথবা ঘুমানোর আগে কিংবা প্রয়োজন অনুযায়ী সেব্য।
ডুওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার ও রিফ্লাক্স ইসোফেজাইটিস: ২-৪টি ট্যাবলেট অথবা ২-৪ চা চামচ সাসপেনশন; খাবার গ্রহণের ১-২ ঘণ্টা পর, অথবা ঘুমানোর আগে কিংবা প্রয়োজন অনুযায়ী সেব্য।
শিশু: প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক (১/২)।
ডুওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার ও রিফ্লাক্স ইসোফেজাইটিস: ২-৪টি ট্যাবলেট অথবা ২-৪ চা চামচ সাসপেনশন; খাবার গ্রহণের ১-২ ঘণ্টা পর, অথবা ঘুমানোর আগে কিংবা প্রয়োজন অনুযায়ী সেব্য।
শিশু: প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক (১/২)।
প্রতিনির্দেশনা
ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ম্যাগালড্রেট ব্যবহার করা যাবে না। এছাড়া যাদের কিডনির কার্যক্ষমতা নষ্ট বা দুর্বল, তাদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রয়োজন সাপেক্ষে গর্ভাবস্থায় ম্যাগালড্রেট ব্যবহার করা যেতে পারে, তবে অতিরিক্ত মাত্রা সেবন পরিহার করা উচিত। ম্যাগালড্রেট মাতৃদুগ্ধে নিঃসৃত হতে পারে, তবে স্তন্যদায়ী শিশুদের ক্ষেত্রে এটি কোনো সমস্যা তৈরি করে বলে তথ্য পাওয়া যায়নি।
থেরাপিউটিক ক্লাস
Antacids, Anti-dyspeptic/Carminatives
সংরক্ষণ
৩০° সেলসিয়াসের নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
