৫০০ মিগ্রা (১০ বিলিয়ন সিএফইউ)
Unit Price:
৳ 16.00
(5 x 6: ৳ 480.00)
Strip Price:
৳ 96.00
Also available as:
নির্দেশনা
এই প্রোবায়োটিক ক্যাপসুল মূলত নিচের সমস্যাগুলোর প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত:
- অ্যান্টিবায়োটিক সেবনের কারণে সৃষ্ট ডায়রিয়া।
- ভ্রমণজনিত ডায়রিয়া।
- ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ব্যাকটেরিয়াজনিত কারণে বারবার হওয়া অন্ত্রের রোগ।
- হেলিকোব্যাকটার পাইলোরি ব্যাকটেরিয়ার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া দূর করতে।
- তীব্র বা হঠাৎ হওয়া ডায়রিয়ার লক্ষণ উপশমে।
- শিশুদের ডায়রিয়া।
- ক্রোনস ডিজিজ।
- আলসারেটিভ কোলাইটিস এবং আইবিএস (ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম)।
ফার্মাকোলজি
স্যাকারোমাইসিস বুলার্ডি পাকস্থলীর এসিডে নষ্ট না হয়ে অন্ত্রে পৌঁছায় এবং ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে অন্ত্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে। এটি যেভাবে কাজ করে:
- অ্যান্টি-টক্সিন ভূমিকা: এটি এমন কিছু প্রোটিন তৈরি করে যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার (যেমন-ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল) বিষাক্ত উপাদান বা টক্সিনকে নিষ্ক্রিয় করে।
- জীবাণু ধ্বংসকারী: এটি ক্ষতিকর জীবাণুগুলোকে নিজের সাথে আটকে ফেলে, যার ফলে জীবাণুগুলো অন্ত্রের দেয়ালে ক্ষতি করতে পারে না এবং মলের সাথে শরীর থেকে বের হয়ে যায়।
- হজম শক্তি বৃদ্ধি: এটি অন্ত্রের প্রয়োজনীয় এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে হজম প্রক্রিয়া উন্নত করে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এটি অন্ত্রের দেয়ালে সুরক্ষাকারী অ্যান্টিবডি (IgA) বাড়িয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
- প্রদাহনাশক: এটি অন্ত্রের ভেতরের জ্বালাপোড়া বা প্রদাহ কমাতে সাহায্য করে।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্কদের জন্য:
- অ্যান্টিবায়োটিকজনিত ডায়রিয়ায়: ২৫০-৫০০ মিলিগ্রাম দিনে দুই থেকে চার বার।
- ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল জনিত ডায়রিয়ায়: অ্যান্টিবায়োটিক চিকিৎসার সাথে প্রতিদিন ১ গ্রাম করে ৪ সপ্তাহ।
- হঠাৎ হওয়া তীব্র ডায়রিয়ায়: ২৫০ মিলিগ্রাম করে দিনে দুই বার, মোট ৫ দিন।
- ক্রোনস ডিজিজে: ২৫০ মিলিগ্রাম করে দিনে তিন বার (সর্বোচ্চ ৯ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা হয়েছে)।
- আলসারেটিভ কোলাইটিসে: ২৫০ মিলিগ্রাম করে দিনে তিন বার।
- হেলিকোব্যাকটার পাইলোরি সংক্রমণে: প্রচলিত চিকিৎসার পাশাপাশি ২৫০-৫০০ মিলিগ্রাম দিনে দুই বার।
- আইবিএস জনিত ডায়রিয়ায়: ২৫০ মিলিগ্রামের ক্যাপসুল দিনে দুই বার।
- ভ্রমণজনিত ডায়রিয়ায়: প্রতিদিন ২৫০ মিলিগ্রামের ১টি ক্যাপসুল।
- ৩ মাসের বেশি বয়সী শিশু: ২৫০ মিলিগ্রাম করে দিনে দুই বার, মোট ৫ দিন।
- ৩ মাসের কম বয়সী শিশু: ১২৫ মিলিগ্রাম করে দিনে দুই বার, মোট ৫ দিন।
ঔষধের মিথষ্ক্রিয়া
এটি একটি উপকারী ফাঙ্গাস বা ইস্ট হওয়ায়, ছত্রাকনাশক ঔষধের (যেমন- ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, টারবিনাফাইন ইত্যাদি) সাথে এটি সেবন করলে এর কার্যকারিতা কমে যেতে পারে।
প্রতিনির্দেশনা
স্যাকারোমাইসিস বুলার্ডি বা এই ক্যাপসুলের যেকোনো উপাদানের প্রতি যাদের অতিসংবেদনশীলতা বা অ্যালার্জি রয়েছে, তাদের জন্য এটি ব্যবহার করা নিষেধ।
পার্শ্ব প্রতিক্রিয়া
মুখে সেবনের ক্ষেত্রে এটি বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে কিছু মানুষের ক্ষেত্রে সাময়িকভাবে পেটে গ্যাস হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে স্যাকারোমাইসিস বুলার্ডি সেবনের নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত তথ্য বা গবেষণা পাওয়া যায়নি। তাই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা যাবে না।
থেরাপিউটিক ক্লাস
Herbal and Nutraceuticals
সংরক্ষণ
২৫° সেলসিয়াসের নিচে সরাসরি সূর্যালোক এবং আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।