পেপজেল সাসপেনশন
Pack Image
(৫০০ মি.গ্রা.+১০০ মি.গ্রা.)/৫ মি.লি.
200 ml bottle:
৳ 150.00
নির্দেশনা
এই প্রিপারেশনটি গ্যাসট্রো ইসোফ্যাজিয়াল রিফ্লাক্স এর উপসর্গ নিরাময়ে ব্যবহার করা যাবে যেমন এসিড রিগারজাইট্যাশন, বুক জ্বালাপোড়া এবং বদহজম (রিফ্লাক্স এর সাথে জড়িত); উদাহরনস্বরুপ খাবারের পর অথবা গর্ভাবস্থায় অথবা যেসব রোগী গ্যাস্ট্রো ইসোফ্যাগাইটিস এর উপসর্গে আক্রান্ত।
ফার্মাকোলজি
এই প্রিপারেশনটি পাকস্থলীর এসিডের সংস্পর্শে আসার সাথে সাথে পাকস্থলীর খাদ্যবস্তুর উপর একটি পুরু আবরণ তৈরি করে। পুরু আবরণটি একটি শক্তিশালী বাধা হিসেবে কাজ করে এবং পাকস্থলীর অভ্যন্তরের খাদ্যবস্তুকে অভ্যন্তরেই রেখে কাজ করে এবং খাদ্যনালী দিয়ে খাদ্যবস্তুকে পুণরায় পিছনে আসতে বাধা দেয়।
মাত্রা ও সেবনবিধি
খাবারের পর এবং ঘুমানোর পূর্বে দৈনিক ৪ বার।
ট্যাবলেট-
ট্যাবলেট-
- প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের অধিক শিশুদের ক্ষেত্রে: ১-২ টি ট্যাবলেট।
- ৬-১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ১ টি ট্যাবলেট।
- প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের অধিক শিশুদের ক্ষেত্রে: ৫-১০ মি.লি.
- ২-১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ২.৫-৫ মি.লি.
ঔষধের মিথষ্ক্রিয়া
সম্ভাব্য ড্রাগ ইন্টারএ্যাকশন এড়ানোর জন্য অন্য ঔষধ সেবনের পূর্বে অথবা যে কোন একটি ঔষুধ সম্পূর্ণ মেয়াদে সেবনের পর রেজিষ্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে।
প্রতিনির্দেশনা
সোডিয়াম এলজিনেট ও পটাসিয়াম বাইকার্বনেটের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন: বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডাইরিয়া অথবা মাথাব্যথা। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাত্রাতিরিক্ত সেবনের ফলে পেট ফুলে যেতে পারে। এই অবস্থায় একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই প্রিপারেশনটি দেয়া যেতে পারে।
সতর্কতা
কিডনির সমস্যা এবং কনজেসটিভ কার্ডিয়াক ফেইলর রোগীদের ক্ষেত্রে এই প্রিপারেশনটি ব্যাবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
মাত্রাধিক্যতা
এই ঔষুধের মাত্রাধিক্য ঘটনা বিরল। তবে মাত্রাধিক্যের কারণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহন করতে হবে।
থেরাপিউটিক ক্লাস
Antacids
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
