৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট

নির্দেশনা

৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত:
  • গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে
  • গর্ভবতী মহিলাদের শিশুদের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে
  • প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য একটি খাদ্য সম্পূরক হিসাবে।
  • স্বতঃস্ফূর্ত গর্ভপাত (spontaneous abortion) প্রতিরোধের জন্য
  • মেনোপজ-পরবর্তী মহিলাদের হোমোসিস্টিন স্বাভাবিক করতে, যা হট ফ্ল্যাশ, কার্ডিওভাস্কুলার এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায়
  • সাহায্য করে কিছু ওষুধের (মৃগীরোগের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ যেমন ফেনাইটোইন, ফেনোবারবিটাল এবং প্রিমিডোন) কারণে
  • ফোলেটের অভাব হলে
  • দীর্ঘমেয়াদী লোহিত রক্তকণিকার ক্ষয় বা কিডনি ডায়ালাইসিসের কারণে ফোলেটের অভাব হলে
  • বিষন্নতা, কগনিটিভ ইমপেয়ারমেন্ট, ডিমেনশিয়া এবং অ্যালজাইমার রোগে

ফার্মাকোলজি

৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট হলো একটি পানিতে দ্রবণীয় বি ভিটামিন, যা ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণ এবং অ্যামিনো এসিডের বিপাকের জন্য একটি সহ-এনজাইম বা সহ-সাবস্ট্রেট হিসেবে কাজ করে। সাধারণত এর অভাব গর্ভাবস্থায় দেখা যায়, যা নিউরাল টিউব ত্রুটির (এনটিডি) মতো ভ্রূণের জন্মগত ত্রুটির কারণ হতে পারে। মায়ের শরিরে অপর্যাপ্ত ফোলেট থাকার কারনে কম ওজনের শিশু, সময়ের আগে প্রসব এবং ভ্রূণের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার সাথেও সম্পর্কিত। স্পাইনা বিফিডা এবং অ্যানেন্সেফালি হলো সবচেয়ে সাধারণ নিউরাল টিউব ত্রুটি (এনটিডি)। গর্ভধারণের আগে এবং প্রথম ত্রৈমাসিকে ফোলিক এসিডের সম্পূরক ব্যবহার মহিলাদের মধ্যে এনটিডি-র পুনরাবৃত্তি কমাতে সাহায্য করে। এটি গর্ভাবস্থায় মেগালোরাস্টিক রক্তস্বল্পতার চিকিৎসায় ব্যবহৃত হয়। ৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট হলো চতুর্থ প্রজন্মের ফোলেট ডেরিভেটিভ, যা ৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট এবং গ্লকোসামিন সল্ট দিয়ে গঠিত। এটি সহজেই সক্রিয় হয় এবং এর জৈব-উপস্থিতি (বায়োএভেইলেবিলিটি), নিরাপত্তা ও স্থিতিশীলতার মতো অতিরিক্ত সুবিধা রয়েছে।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন ১-২ টি ক্যাপসুল অথব্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট অন্যান্য ওষুধের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়ার সৃষ্টি করতে পারে। ফিনাইটইনের অ্যান্টিকনভালস্যান্ট কার্যকারিতা ফোলিক এসিড দ্বারা বাধাগ্রস্ত হয়। ফোলেটের অতিরিক্ত রেচনের কারনে শরীরে ফোলেটের ঘাটতি দেখা দিতে পারে। এর প্রধান কারণগুলো হচ্ছে রেনাল ডায়ালাইসিস অথবা ফোলেটের বিপাক প্রক্রিয়ায় বাধাদান করে এমন ওষুধের সেবন (যেমন মিথোট্রিক্সেট), এন্টিকনভালস্যান্ট (যেমন ডাইফিনাইলহাইডানটইন, প্রিমিডোন ও বারবিচুরেট), অতিরিক্ত মদ্যপান (বিশেষ করে অ্যালকোহলজনিত লিভার সিরোসিস), পাইরিমিখামিন এবং নাইট্রোফিউরানটইন ৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট অ্যামিওডারোনের সাথে গ্রহণ করলে সূর্যের আলোতে সংস্পর্শিত ত্বকে সানবার্ন, ফোসকা বা র‍্যাশের ঝুঁকি বাড়তে পারে। ৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট ফেনোবারবিটালের বিপাক বৃদ্ধি করতে পারে, যার ফলে ফেনোবারবিটালের কার্যকারিতা হ্রাস পেতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট মানবদেহে সাধারণভাবে সহনীয় বলে বিবেচিত হয়। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলো। এবং অতিসংবেদনশীলতার প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রেই উপলভ্য হয়েছে। তবে, উচ্চ মাত্রায় গ্রহণ করলে যে সকল সমস্যা দেখা দিতে পারে:
  • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা: ক্ষুধামন্দা (অ্যানোরেক্সিয়া), ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ফাঁপা ও অস্বস্তি, এবং অতিরিক্ত গ্যাস
  • অতিসংবেদনশীলতার প্রতিক্রিয়া: অ্যালার্জির প্রতিক্রিয়া যার মধ্যে রয়েছে এরিথেমা (ত্বকে লালচে ভাব), র‍্যাশ, চুলকানি, (প্রুরিটাস), আর্টিকারিয়া, এবং অ্যানাফাইল্যাকটিক প্রতিক্রিয়া (শকের অবস্থাসহ)।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট ব্যবহার নিরাপদ এবং গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। ফোলিক এসিড সক্রিয়ভাবে মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। যদি অপুষ্টিকর খাদ্যাভ্যাস মাতৃদুগ্ধে ফোলিক এসিড ঘাটতি এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সৃষ্টি করে, তবে স্তন্যদানকারী নারীদের জন্য পরিপূরক গ্রহণের প্রয়োজন হতে পারে। আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স ফোলিক এসিডকে স্তন্যপান করানোর সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করে।

সতর্কতা

শুধুমাত্র ফোলিক এসিড দিয়ে ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে সৃষ্ট পারনিসিয়াস রক্তস্বল্পতা এবং অন্যান্য মেগালোরাস্টিক রক্তস্বল্পতার চিকিৎসা পর্যাপ্ত নয়। প্রতিদিন ০.১ মিলিগ্রামের বেশি ফোলিক এসিড ব্যবহার পারনিসিয়াস রক্তস্বল্পতাকে লুকিয়ে রাখতে পারে, কারণ এটি রক্তসংক্রান্ত উন্নতি ঘটায় কিন্তু স্নায়বিক লক্ষণগুলোকে বাড়িয়ে তোলে। গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা বা গর্ভধারণের আগে মহিলাদের জন্য এই পুষ্টি সম্পূরক ব্যবহারের সময় তাদের স্বাস্থ্যগত অবস্থা এবং যেকোনো ওষুধ, ভেষজ অথবা সম্পূরক গ্রহণ বিবেচনা করা উচিত।

মাত্রাধিক্যতা

৬এস-৫-মিথাইলটেট্রাহাইড্রোফোলেট অতিরিক্ত মাত্রা সম্পর্কিত কোনো তথ্য উপলভ্য নেই। তবে, ফোলিক এসিডের মাত্রাধিক্যের ক্ষেত্রে কোনো বিশেষ চিকিৎসা পদ্ধতি বা প্রতিবিষ (অ্যান্টিডোট) প্রয়োজন হয় না।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

সরাসরি সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে ২৫°সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?