স্যালিসাইলিক এসিড + জিঙ্ক পাইরিথিওন

নির্দেশনা

স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ সেলরেক্স শ্যাম্পু সাধারণত সেরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস ও খুশকি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। সেলরেক্স শ্যাম্পু মাথা ও মাথার ত্বকের উপর ধূসর, শুষ্ক ও তৈলাক্ত আবরণ দূর করে। এটি আঁশযুক্ত ত্বককে নরম করে। মাথার ত্বকের ফোলাভাব দূর করে। সাথে শুষ্কত্বকের জন্য তৈরি হওয়া প্রদাহ ও উপশম করতে সাহায্য করে।

উপাদান

সেলরেক্স শ্যাম্পুর কার্যকরী উপাদান হচ্ছে স্যালিসাইলিক এসিড ও জিঙ্ক পাইরিথিওন ইউ.এস.পি। এতে আরও আছে সোডিয়াম লরেথ সালফেট, বিটেইন, পলিকোয়াটারনিয়াম ১০, সোডিয়াম ক্লোরাইড, পারফিউম।

ফার্মাকোলজি

ব্যবহারের পূর্বে বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন। চুল ভাল করে ভেজানোর পর সেলরেক্স শ্যাম্পু মাথার তালু ও চুলের উপর আলতোভাবে ম্যাসাজ করুন এবং ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

প্রাথমিকভাবে সপ্তাহে তিনবার সেলরেক্স শ্যাম্পু ব্যবহার করুন এবং পরবর্তীতে খুশকি প্রতিরোধ করতে সপ্তাহে অন্ততঃ একবার শ্যাম্পু ব্যবহার করুন।

কোন জটিলতা বা প্রশ্ন থাকলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ সেলরেক্স শ্যাম্পু সপ্তাহে তিনবার ব্যবহার করুন এবং সেবোরিক ডার্মাটাইটিস থেকে লাভ করুন চিরমুক্তি।

পার্শ্ব প্রতিক্রিয়া

স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ সেলরেক্স শ্যাম্পু সাধারণভাবে সহনীয় এবং সহজে গ্রহণযোগ্য। তবে অন্যান্য শ্যাম্পুর মতো এই শ্যাম্পু ত্বকের উন্মুক্ত স্থানে সামান্য জালাপোড়া ও চুলকানি বা ত্বকের অস্বস্তি ঘটাতে পারে। দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন যদিঃ সিভিয়ার এ্যালার্জি (ফুসকুড়ি, চুলকানি, শ্বাষকষ্ট, মুখ, ঠোঁট বা জিহ্বার ফোলা ভাব) তীব্র চামড়ার জ্বালা অনুভূত হয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো অবস্থায় সেলরেক্স স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।

সতর্কতা

আপনি যদি ষ্টেরয়েডযুক্ত কোন লোশন বা ক্রিম ব্যবহার করেন, তবে ধীরে ধীরে তার ব্যবহার কমিয়ে দিন এবং স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ সেলরেক্স শ্যাম্পুর ব্যবহার শুরু করুন। শ্যাম্পু চোখে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সংরক্ষণ

শ্যাম্পুটি শিশুদের নাগালের বাইরে নিরাপদ জায়গায় রাখুন। ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচের তাপমাত্রায় সংরক্ষণ করুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?